মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

Date:

Share post:

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি জেতার ধারেকাছেও পৌঁছতে পারেনি তাঁর দল। সেই রোহিত শর্মাকেই আবার অধিনায়ক পদে ফেরাচ্ছে মুম্বাই । সব কিছু ঠিক থাকলে, পরের বছর মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিতকে। প্রথমে অনিচ্ছুক হলেও দল পরিচালন সমিতির অনুরোধে রাজি হয়েছেন তিনি। জানা গেছে , গত আইপিএলের মাঝপথেই হার্দিককে সরিয়ে রোহিতকে অধিনায়ক করতে চেয়েছিল মুম্বাই । সেই সময় মুম্বাই খারাপ খেলছিল। শেষ পর্যন্ত তা হয়নি। তবে হার্দিককে যে নেতা রাখা হবে না, তা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, অধিনায়ককে হবেন? দলে সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরার মতো ক্রিকেটার রয়েছেন। তিলক ভার্মার মতো তরুণ ক্রিকেটারও রয়েছেন। তবু অভিজ্ঞ রোহিতকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের এক সূত্র বলেছেন, রোহিত প্রথমে তিলকের নাম করেছিল। কিন্তু দলের তরফে তাঁকেই নেতৃত্বের দায়িত্ব নিতে বলা হয়। রোহিত রাজি হয়েছে। নিউজ়িল্যান্ডে যাওয়ার আগে রোহিতের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। নতুন কোচেদের নিয়োগের ব্যাপারেও তাঁর মতামত নেওয়া হয়েছে। গত সপ্তাহে রোহিতের নেতৃত্বদানের প্রসঙ্গে মুম্বাইয়ের এক সূত্র বলেছিলেন, একটা জল্পনা চলছে। ট্রেড উইন্ডো শেষ না হলে এবং রিটেনশনের তালিকা প্রকাশ না হলে কিছুই চূড়ান্ত করা হবে না। রোহিত যত দিন চায় মুম্বাইয়ের হয়ে খেলতে পারে। গত মরসুমে হার্দিকের অধীনে ১০টি ম্যাচে হেরেছিল মুম্বাই । শেষ করেছিল নয়ে। তারা ছ’বছর ট্রফি জেতেনি। গত মরসুমের পর থেকেই হার্দিককে অন্য দলে বিক্রি করা হবে বলে জল্পনা চলছে। যদি তা না-ও হয়, তা হলে হার্দিক আবার রোহিতের অধীনে খেলতে রাজি আছেন। বদলে ফেলা হয়েছে মুম্বইয়ের সাপোর্ট স্টাফদেরও। রোহিতদের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন রবিন উথাপ্পা। বোলিং কোচ করা হয়েছে মিচেল ম্যাকক্লেনাঘানকে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপকে। এ ছাড়া বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছেন ধবল কুলকার্নিকে। তাঁকে ডেভেলপমেন্ট বোলিং কোচ করা হয়েছে। দলের তরুণ বোলারদের দায়িত্ব থাকবে তাঁর উপর। বিশেষ করে যে বোলারেরা ১৮ জনের দলে থাকবেন না, তাঁদের দেখভাল করবেন ধবল। প্রয়োজন হলে যাতে পোলার্ড বা ম্যাকক্লেনাঘান অতিরিক্ত বোলারদের আইপিএলে ব্যবহার করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...

নাইডু দলের সামনে এবার বিদর্ভ

হারের হ্যাটট্রিকের চাপ মাথায় নিয়ে আজ নাগপুরে যাচ্ছেন ত্রিপুরা নাইডু দল। নিজেদের চতুর্থ ম্যাচ ৩-৬ নভেম্বর খেলবে বিদর্ভ...