বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আগামী ৩ নভেম্বর হবে প্রীতি ফুটবল ম্যাচটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে হবে ম্যাচটি। এতে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সাথে খেলবে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। সন্ধ্যে পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে ইচ্ছুক স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সকল সদস্যদের সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। টিএসজেসি সচিব অনির্বাণ দেব এখবর জানান। ফুটবল ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাংবাদিকদের মধ্যে।


