অদ্ভুত নিয়ম! পঞ্চম হলুদ কার্ডের পরও খেলবেন মেসি!

Date:

Share post:

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মরশুমে লিওনেল মেসি পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে লিগের বিশেষ একটি নিয়মের কারণে ম্যাচটিতে খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর। ঘরের মাঠে গত বুধবার সিনসিনাটির সঙ্গে মায়ামির ২-২ ড্র ম্যাচে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। এবারের লিগে এটি তার পঞ্চম হলুদ কার্ড।
কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। মেসির ক্ষেত্রেও সেই শঙ্কা তৈরি হয়। তবে এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি টানা পাঁচ ম্যাচে কোনো হলুদ কার্ড, লাল কার্ড বা অন্য কোনো শাস্তির মুখোমুখি না হন, তাহলে তার মোট হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি কার্ড স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। লিগের এই ‘ভালো আচরণের পুরস্কার’ নিয়মটি পুরো নিয়মিত মরশুমে সর্বোচ্চ তিনবার কার্যকর হতে পারে।
মেসি টানা পাঁচটির বেশি ম্যাচে কোনো হলুদ কার্ড না পাওয়ায় তার আগের একটি হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে গেছে। যদিও তার শৃঙ্খলাজনিত রেকর্ডে কার্ডটি থেকে যাবে, তবে এখন আর তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না। মায়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পরের ম্যাচ খেলবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দ্বিতীয় সারির দল নিয়ে সাফ খেলতে ঢাকায় যাচ্ছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসো, ব্রিসন...

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...