উত্তরপূর্ব আন্ত: রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেলো ত্রিপুরা। মেঘালয়ের শিলংয়ে ১৬-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আসর । শিলং-এর পোলো স্টেডিয়ামে আসরে ১৬ সদস্যের ত্রিপুরা দল অংশ গ্রহণ করে। রাজ্যের বেশিরভাগ খেলোয়ার শুরুতেই হেরে যায়। শুধু মাত্র ডাবলস ইভেন্টে পদক জয় করে ত্রিপুরা। পুরুষ বিভাগের ডাবলসের সেমিফাইনালে উঠেছিলেন ত্রিপুরার রিতেশ কোঠারি এবং আর কে মনোজিৎ সিং। ফাইনালে যাওয়ার লড়াইয়ে অরুণাচলের খেলোয়ারদের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে হেরে যায় ১৫-৭, ১৫-১১ পয়েন্টে। পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক জয় করে। এর আগে কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার এই জুটি ২-১ সেটে (১৫-১২, ১২-১৫ এবং ১৬-১৮) সিকিমকে হারিয়েছিল।


