ফাইনালে উঠলো ছৈলেংটা জোন

Date:

Share post:

লংতরাই ভ্যালির মেয়েদের সিনিয়র ক্রিকেটের ফাইনালে উঠলো ‌‌‌‌‌‌ছৈলেংটা ক্রিকেট জোন। চার ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেলো। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে পুনরায় শুরু হয়েছে আসর। এদিন ‌‌‌‌‌‌ছৈলেংটা ক্রিকেট জোন ৭৪ রানে হারায় মনুঘাট ক্রিকেট জোনকে। ঘাগড়াছড়া স্কুল মাঠে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ‌‌‌‌‌‌ছৈলেংটা ক্রিকেট জোন ২ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। ওপেনার নারিয়া দেববর্মা ৬৬ বল-এ ১১টি বাউন্ডারি সাহায্যে ৮৩ রানে অপরাজিত থেকে যান। মেঘা দাস ২৭ বল-এ চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৯ এবং তনুশ্রী সরকার ২৯ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। অতিরিক্ত পায় ৩১ রান। জবাবে মনুঘাট ক্রিকেট জোন ১০৪ রান করতে সক্ষম হয় নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে। নেদ্রিনা বড়ুয়া ৬৭ বল-এ ১৪টি বাউন্ডারি সাহায্যে ৭২ রান করেন। অতিরিক্ত পায় ২০ রান। ‌‌‌‌‌‌ছৈলেংটা ক্রিকেট জোনের পাপিয়া দাস ১৩ রানে এবং নারিয়া দেববর্মা ২০ রানে ২টি করে উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...