সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেটে মহকুমার সেরা হলো নেতাজি বিদ্যামন্দির। শুক্রবার আসরের ফাইনাল ম্যাচে নেতাজি বিদ্যামন্দির সহজেই ছয় উইকেটে হারায় সাব্রুম স্কুলকে। কলেজ স্টেডিয়ামে ফাইনালে টসে জিতে সাব্রুম স্কুল ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়। রাজেশ ভৌমিক ১৫ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। অতিরিক্ত পায় ১৮ রান। নেতাজি বিদ্যামন্দিরের ঈশান মজুমদার ১৫ রানে, শুভ দেবনাথ ১৮ রানে তিনটি করে এবং সৈকত মালি ১৭ রানের দুটি উইকেট ভাগ করে। জবাবে নেতাজি বিদ্যামন্দির ৬৫ বল-এ চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সৈকত মালি ২৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৬, অনুপ নাথ ২১ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সায়ন শীল ৮ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। অতিরিক্ত পায় ১৮ রান। সাব্রুম স্কুলের রাহুল শীল ৭ রানে দুটি উইকেট পায়।


