বড় ব্যবধানে শেষ ম্যাচে জয় পেয়েও দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর থেকে ছিটকে গেল ত্রিপুরার গড়িয়া একাডেমি। ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তেলেঙ্গানার মুখোমুখি হয় রাজ্য সেরা স্কুল। ম্যাচে একতরফা প্রাধান্য নিয়ে খেলে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ত্রিপুরার সেরা স্কুলটি জয়লাভ করে ৯-০ গোলে। গড়িয়ার ফুটবলারদের গতির কাছে হার মানতে হয়েছে তেলেঙ্গানাকে। বিজয়ী দলের সুমন্ত জমাতিয়া একাই তছনছ করে দেন তেলেঙ্গানার রক্ষণভাগকে। সুমন্ত হ্যাটট্রিক সহ চারটি গোল করে। এছাড়া অমিত ত্রিপুরা দুটি, চন্দ্র কিরণ জমাতিয়া, নাইসিং জমাতিয়া এবং বিনয় জমাতিয়া একটি করে গোল করে। গ্রুপে তিন ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়েছে গড়িয়া। লড়াই করে হেরেছিল মনিপুরের বিরুদ্ধে। ২-১ গোলে। আর ওই পরাজয়ের ফলে আসর থেকে গেছে। তবে ফুটবলারদের পারফরমেন্সে খুশি কোচ লালিদ্র জমাতিয়া এবং ম্যানেজার অমৃত জমাতিয়া।


