দু’দিন ব্যাপী চতুর্থ প্রাইজমানি রাজ্য ভিত্তিক বডি বিল্ডিং এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ ১৯-২০ ডিসেম্বর। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওই মেগা আসর। এবছর আসরের প্রাইজমানি গতবারের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। আসরে অংশ নেওয়া খেলোয়ারদের উৎসাহিত করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য সংস্থার সভাপতি তনয় দাস। সিনিয়র, জুনিয়র, মাস্টার্স, পুরুষ এবং মহিলাদের বিভিন্ন বিভাগে হবে প্রতিযোগিতা। এবারই প্রথম নতুন করে মাস্টার্স ইভেন্ট রাখা হয়েছে রাজ্য আসরে। ইতিমধ্যে ব্যাপক উৎসাহের সাথে উৎসবের মেজাজে সারা রাজ্যে বিভিন্ন জেলায় জেলা আসর সম্পন্ন হয়েছে। এবারের রাজ্য আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানা হয়েছে মিস্টার এশিয়া আসরে ওভারঅল বিভাগে চ্যাম্পিয়ন মণিপুরের ঋষি কান্তাকে। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে ফেডারেশনের সভাপতি সচিব এবং বিভিন্ন বিচারকদের। ১৯ ডিসেম্বর আসরের উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু সহ ক্রীড়ামন্ত্রী, পর্যটনমন্ত্রীকে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য সংস্থার সভাপতি সহ উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা সরযূ চক্রবর্তী, সচিব শাঙ্কি সাহা, কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা সহ বিভিন্ন জেলা সংস্থার সভাপতি এবং সচিবরা। সভাপতি বিভিন্ন জেলার কর্তাদের কাছে অনুরোধ রাখেন যাতে ২২ নভেম্বরের মধ্যে প্লেয়ারদের রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়। গত বছর রাজ্য আসরে অংশ নিয়েছিল ১৬৩ জন খেলোয়াড়। এবছর সংখ্যা দু’শ ছড়িয়ে যাবে বলে রাজ্য সংস্থার সভাপতি আশা প্রকাশ করেন।
চতুর্থ প্রাইজমানি রাজ্য ভিত্তিক বডি বিল্ডিং ও ফিজিক চ্যাম্পিয়নশিপ ১৯-২০ ডিসেম্বর
Date:
Share post:


