জাতীয় অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী দিনেই মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ অন্ধপ্রদেশ। উত্তরপ্রদেশের আর ডি এস আই সি ঘাট মাঠে আজ দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। ত্রিপুরাকে রাখা হয়েছে ‘এফ ‘ গ্রুপে। ওই গ্রুপে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মনিপুর এবং উত্তরাখণ্ড। রবিবার দুপুরে ত্রিপুরা দল উত্তরপ্রদেশে পৌঁছায়। সন্ধ্যায় হয় ফুটবলারদের ডাক্তারি পরীক্ষা। তাতে ত্রিপুরার প্রতিটি ফুটবলার উত্তীর্ণ হয়েছে। দলের ম্যানেজার আবু তাহের টেলিফোনে বলেন, ‘শক্তিশালী গ্রুপে রাখা হলেও ছেলেরা আত্মবিশ্বাসী ভালো খেলা নিয়ে। প্রথম লক্ষ্য অন্ধপ্রদেশের ম্যাচে জয় পাওয়া। ওই ম্যাচে জয় পেলেই মনোবল বেড়ে যাবে’।


