সৌরাষ্ট্র থেকে পয়েন্ট কেড়ে রঞ্জি’র এলিটে থাকার আশায় ত্রিপুরা!

Date:

Share post:

এলিটের বি-পুলে তিন রাউন্ডের খেলার শেষে শূন্য হাতে শেষ স্থানে ত্রিপুরা! অপর দিকে বোনাস সহ একটি জয় ও দুটি লিড নিয়ে ১৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে সফরকারী সৌরাষ্ট্র। আজ ঘরের মাঠে ওই দলের বিরুদ্ধে চতুর্থ রঞ্জি লড়াই রাজ্যদলের। আর এই ম্যাচ থেকে পয়েন্ট চাইছে দলটি! আদৌ কি সেটা সম্ভব?
গত রঞ্জি মরশুমের থেকে এবার আরও বাজে অবস্থা ত্রিপুরা শিবিরের। গতবার প্রথম দুই ম্যাচে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ায় দলটি। বাংলা, মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে অনবদ্য লড়ে পয়েন্ট ছিনিয়ে নেয়। থেকে যায় এলিট।
কিন্তু এবারের দলটাতে কোন টিম স্পিরিট নেই! কেমন যেন একটা ছন্নছাড়া ভাব। দুই পেশাদার ভাগানো হলো মাঝপথেই। একটা রয়েছে। কিন্তু দলে ঐক্য ফিরে আসে নি। কোচ সত্রাজিত লাহিড়ীও একাত্ম হতে পারেন নি দলের সাথে। শুধু আলোচনা চলছে ক্রিকেটারদের নিয়ে। কাজের কাজ প্রথম তিন ম্যাচে কিছুই দেখা যায় নি!
হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াতে যে লড়াইটা প্রয়োজন সেটা কি দেখা যাবে সৌরাষ্ট্র-এর বিরুদ্ধে? জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না। ম্যাচের আগে রবিবার দুপুরে রাজ্যদল অনুশীলনে এলেও সবই নিয়মরক্ষার মতো চলেছে। ক্রিকেটারদের বডি ল্যাংগুয়েজ কেমন যেন দেখা গেছে। এমনিতেই এবছর প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে খেলছে ত্রিপুরার ক্রিকেটাররা। রাজ্যে ক্রিকেটের কর্তাদের উদাসীন মনোভাবে জাতীয় আসরে একের পর এক ম্যাচে পরাজয়ের গ্লানি তাড়িয়ে বেড়াচ্ছে। এই ব্যর্থতা ঠেলে বেরিয়ে আসার কোন পথ দেখা যাচ্ছে না।
এদিন সৌরাষ্ট্র শিবিরও বেশ কিছুটা সময় অনুশীলন করে। তবে তারা মিডিয়ার সাথে কোন কথা বলে নি। আর ত্রিপুরা শিবির তো বলার মতো জায়গায়ই নেই।
এম বি বি স্টেডিয়ামের উইকেট একেবারে টানটান। মাঠের পূর্ব দিক থেকে দু’নম্বর উইকেটে হবে এই ম্যাচ। শুরুর দিনে পেসাররা কিছুটা সাহায্য পাবে। এরপর উভয় তরফে সমান সুযোগ পাওয়া যাবে। খেলতে পারলে এই উইকেটে বড় রান করা সম্ভব। ভালো বোলার হলে ছিনিয়ে নিতে হবে উইকেট। পেস ও স্পিন উভয়েই সমান সুযোগ রয়েছে।
শনিবার হঠাৎই এক পশলা বৃষ্টি হয় কলেজ টিলা এলাকায়। বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকলেও আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম। যেদিন না হটাৎ কোন পরিবর্তন আকাশে হয়।
এম্যাচটা রাজ্যদলের কাছে এলিট থাকার শেষ লড়াই। এতে পয়েন্ট তুলতে পারলে চাপ হাল্কা হবে। না হলে শেষ তিনটি ম্যাচে সেই চাপ আরও বাড়বে। প্রশ্ন একটাই – ত্রিপুরা শিবির কি পারবে সৌরাষ্ট্রকে জোর ধাক্কা দিতে? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে রাজ্যদলের নিকট ভবিষ্যত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ভারত ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে

৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়লাভ করেছে। তবে প্রথম তিনটি ম্যাচ জিতে ভারত ৩-২...

রাজ্য রঞ্জি দলে একটি পরিবর্তন, ঢুকেছেন লক্ষ কুমার

রাজ্য রঞ্জি দলে একটি পরিবর্তন হল। দলে ঢুকেছেন লক্ষ কুমার টি.। স্বপ্নীল সিং আহত থাকায় প্রথম ম্যাচ থেকেই...

স্পোর্টিং ক্লাব দিল্লি ও এফসি গোয়া জয় পেলো

ইন্ডিয়ান সুপার লিগে দুটি খেলায় স্পোর্টিং ক্লাব দিল্লি ও এফসি গোয়া জয় পেয়েছে। মুম্বই সিটি এফসি ২-৩ গোলে...

উদ্বোধনী দিনেই নামছে ত্রিপুরা

জাতীয় অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী দিনেই মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ অন্ধপ্রদেশ। উত্তরপ্রদেশের আর ডি এস আই...