ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় আগরকরের বিষয়ে ধোঁয়াশা রইল

Date:

Share post:

নির্বাচক প্রধান অজিত আগরকরের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বোর্ডের হাতেই দেয়া হলো! বিসিসিআই-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভায় এবিষয়ে কোন সিদ্ধান্ত হয় নি। বল ঠেলে দেয় হয় বোর্ডের হাতে! এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে এই সভা হয়। সভায় নেওয়া মূল সিদ্ধান্তসমূহ নিয়ে বোর্ড কর্তারা বিস্তারিত তুলে ধরেন। এজিএম-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের চুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিষয়। আগামী ৪ অক্টোবর আগরকরের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। সভায় বিসিসিআই-এর রাজ্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ ক্ষমতা দিয়েছেন। বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সিনিয়র ও জুনিয়র উভয় দল নির্বাচন কমিটির বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে বোর্ড খতিয়ে দেখে জানাবে, তাই আপাতত আগরকরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রইল।
সভায় বোর্ডের শতবর্ষ উদযাপন ও আইপিএলের ২০ বছর পূর্তির মেগা পরিকল্পনার বড় রোডম্যাপ তৈরি করেছে।
২০২৮ সালে বিসিসিআই একশো বছর পূর্ণ করতে চলেছে। এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে বছরব্যাপী বিশেষ অনুষ্ঠান ও কর্মসূচির প্রক্রিয়া এই সভায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর থেকেই এই শতবর্ষের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এরসাথে ২০২৭ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০ বছরে পা দেবে। বিসিসিআই এই ২০তম বর্ষপূর্তি অত্যন্ত ধুমধাম করে উদযাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে।
আইপিএল গভর্নিং কাউন্সিলে পুরনো মুখেই আস্থা প্রকাশ করেছে বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের জন্য জেনারেল বডির পক্ষ থেকে দুজন প্রতিনিধিকে পুনর্নির্বাচিত ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন অরুণ সিং ধুমল এবং এম খাইরুল জামাল মজুমদার (মামন মজুমদার)।
আর্থিক হিসাব ও বার্ষিক বাজেট অনুমোদন হয় এই সাধারণ সভায়। বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই-এর ২০২৫-২৬ অর্থবর্ষের অডিটেড আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর পাশাপাশি আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক বাজেটও অনুমোদন করেছে জেনারেল বডি।
আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালদের বেতন বৃদ্ধি করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং স্কোরারদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ফি কাঠামো চূড়ান্ত করার জন্য বিসিসিআই ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করতে চলেছে।
সভায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিসিসিআই-এর সহযোগী সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাব এজেন্ডায় থাকলেও কিছু আইনি জটিলতার কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এছাড়া রাঁচিতে অনুষ্ঠিত হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছিল, রাজীব শুক্লা প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়ে দেন যে এই ধরনের কোনও আলোচনাই সভায় হয়নি। তবে ঠাসা সূচির কারণে কিছু ৫০ ওভারের ম্যাচকে ২০ ওভারে নামিয়ে আনা হয়েছে। সভায় সিএবি-এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কর্ণাটকের পক্ষে ছিলেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। বোর্ডের নতুন সভাপতি মিঠুন মানহাস, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং সহ-সভাপতি রাজীব শুক্লর উপস্থিতিতে বৈঠকটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...