সমস্ত জল্পনা ও কিছু প্রশাসনিক অব্যবস্থার বিতর্ককে একপাশে সরিয়ে রেখে জাপানের নাগোয়াতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ২০তম এশিয়ান গেমসের। নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের এবং ভারতীয় পুরুষ কাবাডি দলের অধিনায়ক পবন সেহরাওয়াত। তাঁরা যৌথভাবে ভারতের জাতীয় পতাকা বহন করেন। উল্লেখ্য, প্রথমে শটপাটার তেজিন্দরপাল সিংহ তুরের পতাকা বহন করার কথা থাকলেও শেষ মুহূর্তে কিট সংক্রান্ত সমস্যার কারণে তাঁর জায়গায় আসেন পবন সেহরাওয়াত। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পুরুষ প্রতিযোগীরা ব্লেজার-প্যান্ট এবং মহিলা প্রতিযোগীরা ঐতিহ্যবাহী শাড়ি পরে দেশের প্রতিনিধিত্ব করেন। এবার ভারত ৩৬টি খেলায় ৫০০-র বেশি সদস্যের একটি শক্তিশালী দল পাঠিয়েছে। ইতোমধ্যে ভারতের অভিযান শুরু হয়ে গিয়েছিল আগেই। মেয়েদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জাপানকে মাত্র ৫৭ রানে অল-আউট করে দেয় ভারত। ভারতীয় বোলার শ্রী চারণী মাত্র ১০ রান দিয়ে ৪টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শেফালি বর্মার মাত্র ১৫ বলে ঝোড়ো অপরাজিত ৪০ রানের সৌজন্যে মাত্র ৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারতীয় দল। ৮ উইকেটের এই বিশাল জয়ের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে প্রবেশ করেছে।
এশিয়ান গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত হওয়া টেকবল-এ ভারতের কোয়িন্সি জোয়াকিম ডি’সুজা ইতিহাস গড়ার মুখে। তিনি গ্রুপ পর্বে জাপানের শীর্ষ বাছাই রুইনা সাকামোতোকে ২-১ ব্যবধানে হারিয়ে সরাসরি সেমিফাইনালে নিজের জায়গা পাকা করেছেন।
দ্বিতীয় দিনের লড়াইয়ে একাধিক হাই-ভোল্টেজ ম্যাচে নামছে ভারত। যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ভারত-বাংলাদেশ ক্রিকেট দ্বৈরথ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল জয় ছিনিয়ে ফাইনালে পদক নিশ্চিত করতে নামবে। ব্যাডমিন্টন নকআউট রাউন্ডের সূচনা পি ভি সিন্ধু, লক্ষ্য সেন প্রমুখ ভারতের অন্যতম পদক জয়ের আশা।
টেকবল ব্রোঞ্জ পদকের ম্যাচ কোয়িন্সি ডি’সুজার নির্ধারণী ম্যাচ।
বিগত ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে ভারত রেকর্ড ১০৬টি পদক জিতেছিল। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন থেকেই ভারতের এই ইতিবাচক শুরু ইঙ্গিত দিচ্ছে যে এবারও ভারতীয় অ্যাথলিটরা পদক তালিকায় নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন। এবারের এশিয়ান গেমসে ৪৫টি দেশের প্রায় ১১,০০০ প্রতিযোগী ৪৩টি খেলায় ৪৬৯টি সোনার পদকের জন্য লড়াইয়ে নেমেছেন।


