বক্সনগর প্লে সেন্টার আয়োজিত ঐতিহ্যবাহী এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে জয় পেলো কলসিমুড়া ইলাভেন স্টার। বক্সনগর মিনি স্টেডিয়ামে কলসিমুড়া নগর ইলেভেন স্টার ২-০ গোলে জম্পুইজলা এফসি ইলেভেন স্টারকে হারায়। রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কলসিমুড়া নগর ইলেভেন স্টার। প্রীতম ও রবার্ট দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে জম্পুইজলা এফসি ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। একাধিক আক্রমণের পর কর্ণজিৎ একটি গোল শোধ করে ব্যবধান কমান।


