সেমিফাইনালে উঠলো নেতাজি স্মৃতি সংঘ

Date:

Share post:

তেলিয়ামুড়াতে সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো নেতাজি স্মৃতি সংঘ। ১৫০ রানে হারায় জি নেক্সট স্পোর্টস দলকে। দুর্লভ রায়ের দুরন্ত ব্যাটিংয়ে আসে জয়। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে রবিবার আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হয়। বৃষ্টির জন্য আউট ফিল্ড ভিজে থাকায় এদিন সকালে নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২৩-এ। ব্যাট করার সুযোগ পেয়ে নেতাজি স্মৃতি সংঘ ২৫৯ রান করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে। দুর্লভ ৩৫ বল-এ ৭টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০, স্বরূপ রায় ৩২ বল-এ ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, শুভম দেব ৩২ বল-এ ২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, ধীমানজিৎ দাস ১২ বল-এ ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, অংকুর দেবনাথ ৯ বল-এ ১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং মিন্টু দেবনাথ ১১ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। জি নেক্সট স্পোর্টস দলের শুভজিৎ পাল ২৬ রানে এবং উজ্জ্বল কর্মকার ৪৭ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় জি নেক্সট স্পোর্টস দল। মাত্র ১০৯ রান করতে সক্ষম হয়। নির্মল দাস ২৬ বল-এ ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং নীলেব দাস ১১ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। নেতাজি স্মৃতি সংঘের অনুপ রায় ১০ রানে ৩টি, স্বরূপ রায় ১৮ রানে, অংকুর দেবনাথ ৩৫ রানে এবং নিশি কান্ত ঋষি দাস ৩৮ রানে ২টি করে উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...