শারদীয়া পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতায় ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন রঞ্জন দেব। ডেপুটি হিসাবে থাকবেন নয়ন চন্দ্র রায়। ১-৫ অক্টোবর এবছর আসর হবে উদয়পুরে। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন ত্রিপুরা দৃষ্টিহীন সংস্থার সচিব সঞ্জয় ধন ভৌমিক। আসরে আসাম, ঝাড়খন্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ অংশ নেবে। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন রাজ্য সংস্থায় সাংবাদিক সম্মেলনে জানান উদয়পুরের জামজুরি স্কুল মাঠে হবে আসর। ঘোষিত দল: রঞ্জন দেব (অধিনায়ক), বিশ্বজিৎ দেবনাথ, মহ: আমজাদ হোসেন, সাগর কুমার দাস,সৌরভ সূত্রধর, নয়ন চন্দ্র রায় (সহ অধিনায়ক), রাজেন্দ্র পানুয়ারি, সুকান্ত সরকার, প্রসেনজিৎ দেবনাথ, কুশ শীল, সুশান্ত নম:, পাপন সূত্রধর এবং টুইলেব কুমার ত্রিপুরা। কোচ: অপূর্ব চক্রবর্তী, ম্যানেজার: অজয় দে এবং টিম অফিসিয়াল জনি ঋষি দাস।


