আগরতলা প্রেস ক্লাবের ইনডোর গেমস টুর্নামেন্ট রবিবার ফের শুরু হয়। টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন পার্থজিৎ দত্ত, রানার্স কৌশিক সমাজপতি এবং তৃতীয় স্থান পান মনিময় রায়। এই খেলাটি পরিচালনা করেন চঞ্চল চৌধুরী, জিসান চৌধুরী ও শ্রেয়শী চক্রবর্তী। অন্যদিকে, চাইনিজ চেকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সুপ্রভাত দেবনাথ। শিসান চক্রবর্তী রানার্স এবং মেঘধন দেব তৃতীয় স্থান লাভ করেন। সোমবার সকাল ১১টায় ক্যারাম সিঙ্গেলস এবং ২৬ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে এন এস আর সি সি-র ব্যাডমিন্টন হল ঘরে পুরুষ ও মহিলা বিভাগের ব্যাডমিন্টন সিঙ্গেলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে স্পোর্টস সাব-কমিটির কনভেনার অভিষেক দে এখবর জানান। এদিন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্রা রায়, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা প্রমুখ।


