দীপকের হামলাকারীদের গ্রেপ্তারের দাবি টিএসজেসি’র

Date:

Share post:

গত ১৭ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের পর রাতে বাড়ি ফেরার পথে কাশিপুর এলাকায় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সদস্য তথা স্যন্দন পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক দীপক দে-কে একটি লাল রং-এর গাড়ি (TR03R0380) হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দীপক’কে প্রথমে আইজিএম এবং পর জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্যন্দন পত্রিকার পক্ষ থেকে বোধজংনগর পুলিশ স্টেশনে এফ আই আর করা হয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে ঘটনার নিন্দা করা হয়েছে। পাশাপাশি গাড়িটিকে (TR03R0380) সনাক্ত করে বাজেয়াপ্ত করার এবং দোষী চালককে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানানো হচ্ছে। টিএসজেসি’র সচিব অনির্বাণ দেব এক বিবৃতিতে এখবর জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...