ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে প্রথম জয় পেলো ড্রিম স্টার কোচিং সেন্টার। হারালো রাধাপুর প্লে সেন্টারকে ২০ রানে। সোমবার কলেজ স্টেডিয়ামে ম্যাচে নজর কেড়ে নেয় বিজয়ী দলের অর্ণব সিং। টসে জিতে ড্রিম স্টার কোচিং সেন্টার ১২৩ রান করে। অর্ণব ৬৬ বল-এ দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, অর্ণব দাস ৬৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। অতিরিক্ত পায় ৪৩ রান। রাধাপুর প্লে সেন্টারের অর্ঘ্যজিৎ নাথ ২১ রানে এবং অতনু রায় ২৬ রানে চারটি করে উইকেট ভাগ করে। জবাবে রাধাপুর প্লে সেন্টার ১০৩ রান করতে সক্ষম হয়। অর্ঘ্যজিৎ নাথ ৫২ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অতনু রায় ৩৭ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ৫৪ রান। ড্রিম স্টার কোচিং সেন্টারের রুদ্র কান্তি দাস ৩৩ রানে পাঁচটি এবং অর্ণব সেন ১৮ রানে তিনটি উইকেট ভাগ করে।


