আসন্ন ঘরোয়া ক্রিকেটের লক্ষ্যে শক্তি বাড়াতে চলেছে শতদল সংঘ। দলবদলের প্রথম দিনে এর আভাস দিলো শতদল। তুলে নিলো ৩ ক্রিকেটারকে। প্রথম দিনের মঙ্গলবার ১৪ জন ক্রিকেটার দল বদলে অংশ নেন। এরমধ্যে জেসিসি-র নিরুপম সেন, ব্লাডমাউথ ক্লাবের অমিত আলী, কসমোপলিটন ক্লাবের অর্কজিৎ রায় যোগ দিয়েছেন শতদলে। আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলবে শতদল। এছাড়া এদিন স্ফুলিঙ্গ ক্লাব জয়দীপ বণিক, জেসিসির অভিজিৎ দেববর্মা কসমোপলিটন ক্লাবে এবং পোলস্টারের পাউরুশ মিশ্র এবং ব্লাডমাউথের এপ্রিল দেববর্মা ওপিসিতে খেলার জন্য সই করেছেন।


