বড়পাথুরীতে কানু পাল স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠলো এমজি বয়েজ। হারালো হেমতা এফ সি দলকে। ব্লাডমাউথ ক্লাব আয়োজিত আসরে বড়পাথুরী স্কুল মাঠে মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে এম জি বয়েজের ফুটবলাররা। জয় পায় ৪-১ গোলে। বিজয়ী দলের ভেংগু এবং কুশরাম দুটি করে গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন অপিসন। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ২-১ গোলে। খেলা পরিচালনা করেন টিংকু দে। সেমিফাইনালে কেবিসি খেলবে গর্জনীয়ার বগাচতল দলের বিরুদ্ধে।


