তপন ও চিরঞ্জিতকে নিয়ে বোর্ডের এথিক্স অফিসারের কাছে চিঠি

Date:

Share post:

আগামী ৩০ সেপ্টেম্বর ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির শেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আর টিসিএর আসন্ন এই বার্ষিক সাধারণ সভায় টিসিএর জেনারেল বডির সদস্য নির্বাচন নিয়ে বিসিসিআই-এর এথিক্স অফিসারের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন রাজ্যের একজন ক্রিকেট সংগঠক। জানা গেছে, প্রশান্ত চক্রবর্তী নামে ত্রিপুরার একজন ক্রিকেট সংগঠক বিসিসিআই-এর এথিক্স অফিসারকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন,
আগামী ৩০ সেপ্টেম্বর (২০২৬ ইং) টিসিএ’র বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এই বার্ষিক সাধারণ সভায় টিসিএর নথিভুক্ত ইউনিট-এর প্রতিনিধি হিসেবে যারা অংশগ্রহণ করবে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাদের নাম নথিভুক্ত বা নাম পাঠাতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তপন লোধকে নিয়ে। যিনি এখনও টিসিএ’র অনুমোদিত শতদল সংঘের প্রতিনিধি হিসেবে সভাপতি পদে বসে আছেন! তিনি ২০২৫ সালের ২৮ জুলাই ৭০ বছর অতিক্রম করে নিয়েছেন। এখন তার বয়স ৭২ বছর। তাই ৭২ বছর বয়সে তিনি কি শতদল সংঘের প্রতিনিধি হিসেবে টিসিএর আসন্ন ৩০ সেপ্টেম্বর-এর বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন কিনা?
দ্বিতীয় প্রশ্নটি হলো – বিসিসিআই র নির্দেশে ভারতীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের অন্যতম প্রতিনিধি হিসেবে চিরঞ্জীব দে-কে টিসিএর বর্তমান কমিটির এপেক্স কাউন্সিলে ক্রিকেটার্স কোটায় প্রতিনিধি হিসেবে নেয়া হয়েছে। এই বিষয়ে গত ২৪ আগষ্ট একটি সরকারি ঘোষণা করা হয়েছে টিসিএর বর্তমান কমিটির তরফে। প্রশ্ন হচ্ছে এই চিরঞ্জীব দে-কে কি কোন ক্লাব বা টিসিএর কোন ইউনিটের প্রতিনিধি হিসেবে বার্ষিক সাধারণ সভায় নতুন করে প্রতিনিধি নির্বাচন করা যাবে? এপ্রশ্নটি উঠছে এই কারণে, চিরঞ্জীব দে ইতিমধ্যে ইন্ডিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে টিসিএর এপেক্স কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। এখন তিনি কি আবার নতুন করে কোন ইউনিটের প্রতিনিধি হিসেবে টিসিএর জেনারেল বডির সদস্য হিসেবে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন?
এই দুটি বিষয় ভীষন গুরুত্বপূর্ণ। প্রশান্তবাবু আশা আশা প্রকাশ করেছেন, এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দ্রুত তিনি পাবেন। তাঁর চিঠির প্রতিলিপি দেয়া হয়েছে টিসিএর বর্তমান ন্যায়পাল-এর কাছেও। এখন দেখার বিষয় হচ্ছে যে বিসিসিআই র এথিক্স অফিসার থেকে কি উত্তর আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...