পূর্ণেন্দু ট্রফি ঘরে তুললো রয়েল বয়েজ

Date:

Share post:

সাব্রুমে তৃতীয়বর্ষ পূর্ণেন্দু স্মৃতি ট্রফি ঘরে তুললো রয়েল বয়েজ। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে নূণ্যতম গোলে জয়লাভ করে। হারায় টাইগার কিং দলকে। বিন্দাস বয়েজ ক্লাব আয়োজিত আসরে বুধবার সাব্রুম স্কুল মাঠে কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই ভাল ফুটবল উপহার দেয়। প্রথমার্ধের শেষ সময়ে সুমিত তাউয়াং দুরন্ত গোল করে এগিয়ে দেন রয়েজ বয়েজ দলকে। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই করেন টাইগার কিং দলের ফুটবলাররা। কিন্তু বিপক্ষের জমাটি রক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ হন। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবের মেজাজে ছিলেন গোটা মহকুমার ফুটবলপ্রেমীরা। বিকেল ৩টায় ফাইনাল ম্যাচ শুরু হলেও এর প্রায় ২ ঘন্টা আগে থেকেই ফুটবলপ্রেমীরা ভিড় জমাতে থাকেন মাঠে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং ত্রিপুরা রঞ্জি দলের অধিনায়ক মণিশঙ্কর মুড়া সিং। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে দেড় লাখ এবং ১ লাখ ২০ হাজার টাকা। আসরের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পারভেজ ভুঁইয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...