ফাইনালে উঠলো নিউ স্টার ক্লাব

Date:

Share post:

তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের ফাইনালে উঠলো নিউ স্টার ক্লাব। ৬৩ রানে হারায় জনকল্যাণ ফার্মার্স ক্লাবকে। আসরের প্রথম সেমিফাইনালে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে বুধবার চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে দলকে অক্সিজেন যুগিয়েছেন প্রীতম দেবনাথ এবং পামির দেবনাথ। আর এতেই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিউ স্টার। ব্যাট করার সুযোগ পেয়ে নিউ স্টার প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান করে। একসময় ১১৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ছিল। ওই অবস্থা থেকে দলকে টেনে তুলেন প্রীতম ও পামির। সপ্তম উইকেটে দুজন যোগ করেছেন ১৪৩ রান। প্রীতম ৩৯ বল-এ আটটি বাউন্ডারি ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৭ এবং পামির ৪৩ বল-এ চারটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮২ রান করেন। এই দুজন ছাড়া চিন্ময় দেব ৫১ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অগ্নিক সরকার ৩০ বল-এ দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। অতিরিক্ত পায় ২৯ রান। জনকল্যান ফার্মার্স ক্লাবের উৎপল রুদ্র পাল ৭৫ রানে ৩টি উইকেট পান। জবাবে জনকল্যাণ ফারমার্স ক্লাব ২৩২ রান করতে সক্ষম হয়। পশ্চিম চৌধুরী ৭৩ বল-এ ৩টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬, অর্জুন দাস ৬৬ বল-এ ২টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, রাকেশ দাস ১৫ বল-এ ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। নিউ স্টার ক্লাবের শান্তনু দাস ৪৮ রানে ৪টি এবং কেশব দাস ৩৪ রানে ৩টি উইকেট ভাগ করেন। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে নেতাজি স্মৃতি সংঘ খেলবে সপ্তসিন্ধু দশ দিগন্ত দলের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...