জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হবে ৩২তম জাতীয় জুনিয়র থাং তা প্রতিযোগিতা। ২৮-৩০ সেপ্টেম্বর হবে আসর। এই আসরে অংশ নিতে ২৩ সদস্যের ত্রিপুরা দল রওনা হয়েছে সড়কপথে। রাজ্য দলে রয়েছে ৮ জন বালক এবং ১৫ জন বালিকা। দলের মধ্যে ১৮ জন উত্তর জেলার খেলোয়াড়। গত বছরও জাতীয় আসরে ত্রিপুরার দুরন্ত পারফরম্যান্স করেছিল। এ বছর বেশ কয়েকটি পদক জয় করবে বলে আশা করেছেন রাজ্য সংস্থার সচিব তাপস জিৎ রাজকুমার। দলে রয়েছে পান্না নাথ, শোমু নাথ, মান্না নাথ, রাহুল কুমার কালুয়ার, রমাকান্ত নাথ, রাজদীপ নাথ, সুমন মালাকার, প্রাঘায়ন দে, রিয়া চক্রবর্তী, ইশমিতা নাথ, জয়স্মিতা মালাকার, অর্চিতা গোস্বামী, পৌষালী দাস, সুমতি চক্রবর্তী, প্রিয়া দাস, কাব্যা শর্মা, অহোনা দত্ত, সুদীপা শব্দ কর, স্নেহা দেবনাথ, রেশমি নাথ, ক্বাক্তি রিয়ান এবং সুপ্তা দাস।


