তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে ফাইনালে নিউ স্টার ক্লাবের বিরুদ্ধে খেলবে নেতাজি স্মৃতি সংঘ।২৯ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচটি। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুক্রবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে নেতাজি স্মৃতি সংঘ ৬৬ রানে হারায় সপ্তসিন্ধু দশ দিগন্ত দলকে। অঙ্কুর দেবনাথের দুরন্ত বোলিং এবং শুভম ঘোষ-এর দায়িত্বশীল ব্যাটিংয়ে আসে জয়। ব্যাট করার সুযোগ পেয়ে নেতাজি স্মৃতি সংঘের ২১৬ রান করে। শুভম ৬৬ বল-এ ২টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬, শুভম দেব ৭০ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫, ধীমানজিৎ দাস ৩৮ বল-এ ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, মিন্টু দেবনাথ ২১ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। অতিরিক্ত পায় ১৮ রান। সপ্তসিন্ধু দশ দিগন্ত দলের অভিজিৎ শীল ২৬ রানে ৬টি উইকেট তুলে নেয়। জবাবে সপ্তসিন্ধু দশ দিগন্ত ১৫০ রান করতে সক্ষম হয়। নবজিত পাল ৫৯ বল-এ ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, যোগরাজ জমাতিয়া ২৪ বল-এ ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। নেতাজি স্মৃতি সংঘের অঙ্কুর দেবনাথ ২৭ রানে ৫টি এবং দুর্লভ রায় ২০ রানে ৩টি উইকেট ভাগ করেন।


