ঘরোয়া ক্রিকেটের দলবদলের চতুর্থ দিনে অনেকটা ঘর গুছিয়ে নিলো সংহতি ক্লাব । শুক্রবার ৭ জন ক্রিকেটার সই করলো এই ক্লাবকে। চারদিনে ৮৩ জন ক্রিকেটার দলবদলে অংশ নিয়েছেন। এর মধ্যে এদিন অংশ নিয়েছিলেন ২৩ জন ক্রিকেটার। এর মধ্যে দুজন টোকেন তুললেও জমা দেননি। এদিন সংহতি ক্লাবে খেলার জন্য সই করেছেন মৌচাক ক্লাবের শ্রাবণ গোস্বামী, সমীর দেববর্মা, শশীকান্ত বিন, অর্ঘজিৎ দাস, ইউ বি এস টির অভিজিৎ দাস, ওপিসি-র শাহীন হোসেন পোদ্দার এবং শ্যাম শাকিল গণ। স্ফুলিঙ্গ ক্লাবে সই করেছেন হার্ভে ক্লাবের রানা দত্ত।


