ইতালিকে হারিয়ে নেশন্স লিগ শুরু বেলজিয়ামের

Date:

Share post:

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা পেছনে ফেলতে পারল না তারা। উল্টো আরেকটি গোল করে জয় তুলে নিল বেলজিয়াম।
রোমে ২-০ গোলে জিতে উয়েফা নেশন্স লিগে পথচলা শুরু করল বেলজিয়াম। মিকা গটস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান দ্বিগুণ করেন দদি লুকেবাকিও।
দুই দলের ডাগআউটেই নতুন মুখ। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া বেলজিয়াম মার্ক ফন বোমেলের কোচিংয়ে ভালো সূচনা করল। ইতালির কোচের পদে দ্বিতীয় মেয়াদে ফেরা রবের্তো মানচিনির শুরুটা হলো হতাশায়।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ ভালোই প্রতিক্রিয়া দেখায় টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারা ইতালি। প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১ শটের ছয়টি লক্ষ্যে রেখে একবারও সফল হয়নি তারা। বেলজিয়ামের ১৯ শটের আটটি ছিল লক্ষ্যে। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের লড়াইয়ে শুরুতেই প্রতিপক্ষের বুকে আঘাত হানতে পারতো বেলজিয়াম। তবে সপ্তম মিনিটে শার্লে ডে কেটলারের নিচু শট ঝাঁপিয়ে আটকে দেন জানলুইজি দোন্নারুম্মা। ১৮ মিনিটে ইতালিও একটি সুযোগ পায়, যদিও মোইজে কিনের শটে গতি কম থাকায় আটকাতে তেমন বেগ পেতে হয়নি সানা লমেন্সের।
এরপরই দারুণ এক গোলের দেখা মেলে। ২০ মিনিটে বল পায়ে একজনকে কাটানোর ফাঁকে বক্সে ঢুকে, আরেকজনের চ্যালেঞ্জ সামলে জায়গা বানিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিকা গটস। জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে গোলের খাতা খুললেন এই মিডফিল্ডার।
এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বেলজিয়াম। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। পরের কয়েক মিনিটে ভালো কয়েকটি সুযোগও পায় দলটি; তবে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়তে দেননি দোন্নারুম্মা। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে ডে কেটলারের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন দোন্নারুম্মা। ফিরতি বল ফাঁকায় পেয়ে শট নেন নিকোলাস রাসকিন, সেটাও আটকে দেন তিনি। চার মিনিট পর আবার আক্রমনে যায় বেলজিয়াম। এবার দুরূহ কোণ থেকে গোটসের হেড দারুণ ক্ষিপ্রতায় এক হাত দিয়ে আটকান দোন্নারুম্মা।
প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষা নিতে না পারা ইতালি বিরতির পর যেন নতুন রূপে ধরা দেয়। টানা বেশ কয়েকটি গোছানো আক্রমণ শাণায় তারা। ৪৭ মিনিটে কিনের কোনাকুনি শট পা দিয়ে আটকান লমেন্স। এরপরই ফ্রান্সেসকো এসপোসিতোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর আবার সুযোগ পান ইন্টার মিলানের এই স্ট্রাইকার, এবার তার হেড ঠেকান লমেন্স।
বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণে জোর দিলেও, ৬৯ মিনিটে উল্টো আরও পিছিয়ে পড়ে ইতালি। দুইজনকে কাটিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে গোলটি করেন ১০ মিনিট আগে বদলি নামা লুকেবাকিও। আন্তর্জাতিক ফুটবলে এই উইঙ্গারের এটা সপ্তম গোল। বাকি সময়েও প্রতিপক্ষেরবক্সে অনেকবার ভীতি ছড়ায় ইতালি। কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো কিছুই করতে পারেনি তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...