সহজ জয় পেলো শিক্ষা ভবন

Date:

Share post:

ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সহজ জয় পেলো শিক্ষা ভবন মন্তেশ্বরী একাডেমি। ১০ উইকেটে হারায় কদমতলা প্লে সেন্টারকে। রবিবার কলেজ স্টেডিয়ামে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই বিপক্ষের বোলারদের আক্রমণের মুখে কদমতলা প্লে সেন্টার উইকেট হারাতে থাকে। ফলে মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। অমিত নাথ ৩৪ বল-এ ১১ রান করে। অতিরিক্ত পায় ১৭ রান। শিক্ষা ভবন মন্তেশ্বরী একাডেমির শুভদীপ নাথ ১১ রানে এবং কৃষ্ণ ভট্টাচার্য ১৩ রানে তিনটি করে উইকেট ভাগ করে। জবাবে শিক্ষা ভবন মন্তেশ্বরী একাডেমি ১১ ওভারে উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। নৈরিথ ধর তিনটি বাউন্ডারি সাহায্যে ২৪ রানে এবং দিব্যরূপ দেবনাথ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...