কল্যাণ সমিতির শিবিরে বড় ক্লাবের জিতেন মুর্মু

Date:

Share post:

রবিবার কল্যাণ সমিতির শিবিরে যোগ দিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান সহ কলকাতার বড় ক্লাবের হয়ে খেলা ফুটবলার জিতেন মুর্মু। সুপারের আগে আরও শক্তি বাড়ালো শহর দক্ষিণের এই ফুটবল ক্লাব। বর্তমানে ভবানীপুরের হয়ে খেলেন তিনি। রবিবার বিকালে বিমানে রাজ্যে আসেন আক্রমণ ভাগের ওই ফুটবলার। সন্ধ্যায় দলের সঙ্গে হালকা অনুশীলনও করে নেন। শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র স্মৃতি ফুটবলের লীগের লড়াইয়ে কল্যাণের ফুটবলাররা ভালো খেললেও আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা লক্ষ্য ছিল। সেই দুর্বলতা কাটিয়ে তোলার লক্ষ্যে আনা হয়েছে জিতেন’কে। এমনটাই দাবি দলের ম্যানেজার তন্ময় ধরের। ১ অক্টোবর সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে কল্যাণ সমিতির খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। জিতেন যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে বলে দাবী। পাশাপাশি আক্রমণ ভাগে যে দুর্বলতার ছিল তা অনেকটা কাটিয়ে উঠবে বলে মনে করছেন কর্মকর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি মহমেডান স্পোর্টিং, মোহনবাগান, পিয়ারলেস হয়ে খেলেছেন জিতেন। ক্লাবকে সাফল্য এনে দেওয়া লক্ষ্য বলে রাজ্যে পা রেখেই জানান জিতেন। শিল্ড জয় করা কল্যাণ সমিতির লক্ষ্য মরশুমে দ্বিমুকুট জয় করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...