৫০তম রাজ্য বডিবিল্ডিং প্রতিযোগিতা রবিবার টাউন হলে অনুষ্ঠিত হয়। আসরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বডিবিল্ডিং সংস্থার সভাপতি ডাক্তার দিলীপ দাস, চেয়ারম্যান শংকর রায় প্রমুখ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বডি বিল্ডাররা অংশ নেয় আসরে। এতে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নে ত্রিপুরা শ্রী হয়েছেন থেপ্ল্যালিয়া দেববর্মা। এছাড়া ত্রিপুরা কুমার দীপ দেবনাথ, পুরুষ বিভাগে ফিজিক অফ ত্রিপুরা মোঃ মুস্তাফা, মহিলা বিভাগে ফিটনেস মডেল অফ ত্রিপুরা বেবি জমাতিয়া, সিনিয়র মাসুলমান হয়েছেন মোঃ মোস্তফা এবং জুনিয়র মাসুলম্যান হয়েছেন দ্বীপ দেবনাথ। আসরের শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।


