অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটের লক্ষ্যে দল গঠনের প্রস্তুতি শিবিরে
রিপোর্ট করলো ৫০ জন ক্রিকেটারই। সোমবার বিকেলে এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করে ক্রিকেটাররা কোচ অলক দেব রায় এবং অনুপম দের কাছে। আজ থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। শিবিরে থাকা ক্রিকেটারদের ৩টি গ্রুপে ভাগ করে দিয়েছেন কোচ। প্রথম ধাপে ৩ দিন হবে অনুশীলন। এর পর ৩টি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। ৮ অক্টোবর হবে ক্রিকেটারদের ডাক্তারি পরীক্ষা (বোন টেস্ট)। এর পরই জাতীয় আসরের জন্য চূড়ান্ত দল গঠন করা হবে। আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে প্রস্তুতি পর্ব।


