সিরিজে লিড হারাতে চেলছে ভারত

Date:

Share post:

রঞ্জি ট্রফি মরশুমের এলিট গ্রুপ বি-এর ম্যাচে হায়দ্রাবাদের জিমখানা মাঠে ত্রিপুরা লিড হারাতে চলছে স্বাগতিক রাজ্যের কাছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার প্রথম ইনিংস মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায়। জবাবে প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত হায়দ্রাবাদের ৪ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে, এবং মাত্র ১৩ রানে পিছিয়ে রয়েছে।
ওপেনার বিক্রম দুর্দান্ত লড়াই করে ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ঋতুরাজ রায় ৩৩ রান এবং মনদীপ সিং ২৪ রান করেন। কিন্তু এরপরই ত্রিপুরার ব্যাটিং লাইনে এক চরম বিপর্যয় নেমে আসে। মাত্র ৪ রান যোগ করতেই শেষ ৭টি উইকেট হারিয়ে বসে তারা। ৪৪ ওভারে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায়।
হায়দ্রাবাদের স্পিনারদের দাপটে ত্রিপুরার ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। বাঁহাতি স্পিনার গঙ্গম অনিকেত রেড্ডি দুর্দান্ত বোলিং করে ২১ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। অন্য এক স্পিনার তনয় ত্যাগরাজন পান ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের শুরুটাও খুব সহজ ছিল না। ত্রিপুরার বোলার সন্দীপ সরকার একাই স্পিনের জাদু দেখিয়ে হায়দ্রাবাদের টপ অর্ডারে ধস নামান। তিনি ৪৪ রান দিয়ে একাই ৪টি উইকেট তুলে নেন। ওপেনার অভিরথ রেড্ডি ৩২ রান করে আউট হন।
তবে হায়দ্রাবাদের ম্যাচে টিকিয়ে রাখেন ওপেনার তন্ময় আগরওয়াল, যিনি ১০৭টি বল খেলে ৪৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে হার ভারতের

চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে জয় পেয়ে সম্মান বাঁচাল কিউইরা। ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে...

৮৭, ভারত শেষ করলো ১৫ বিশ্বকাপের লড়াই

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্ব কাপ ও উৎসবে ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্লে-অফ অভিযান শেষ হয়েছে। কাজাখস্তানের বিরুদ্ধে প্লে-অফ সেমিফাইনালের...

১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিক, রইল বাকি ১৫

প্রথমার্ধে দুই দফায় জালে বল পাঠালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু গোল পেলেন না একটিও। দুটিই অফসাইড! ৬৫ মিনিট পর্যন্তও...

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...