২২তম স্থান পেলো ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা

Date:

Share post:

শেষ রাউন্ডে পয়েন্ট ভাগ করে ২২তম স্থান পেলো ত্রিপুরার ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। হায়দ্রাবাদে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতায় মঙ্গলবার আসরের ১১ তথা শেষ রাউন্ডের শেষে সাড়ে ৭ পয়েন্ট স্কোর করে। শেষ রাউন্ডে কেরালার অমেয়া এ আর এর বিরুদ্ধে লড়াই করে পয়েন্ট ভাগ করেছে আরাধ্যা। ১১ রাউন্ডে পাঁচটি ম্যাচে জয় এবং পাঁচটি ম্যাচে পয়েন্ট ভাগ করে হয়। একটি ম্যাচে হেরে যায়। আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফিডে মাস্টার দিল্লির প্রীশিতা গুপ্তা ১০ পয়েন্ট পেয়ে। অংশ নেওয়া ২৬৪ জন দাবাড়ুর মধ্যে ত্রিপুরার অপর দাবাড়ু শিবাদ্রিতা দেবনাথ ২২৭তম স্থান দখল করে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে। বালক বিভাগে ত্রিপুরার শাক্য সিংহ মোদক দখল করে ৫৫তম স্থান সাড়ে ৭ পয়েন্ট পেয়ে। আসরে অংশ নেওয়া ৫৩২ জনের মধ্যে সাড়ে ৯ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয়েছে ক্যান্ডিডেট মাস্টার তেলেঙ্গানার ডেভিথ রেড্ডি আদুল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...