মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ এর ম্যাচে ওপেন করতে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে ৪৩ বলে ১৩৩ রানের জুটি বেঁধেছেন অভিষেক । ১৯৯ রান তাড়া করতে নেমে ৩৮ বলে তাঁর করা ১১৩ রান দলকে জিতিয়েছে। ম্যাচ শেষে সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি। আর সেখানেই এই জয়ের কৃতিত্ব নিজের পাশাপাশি বৈভবকেও দিলেন অভিষেক। ফিল্ডিং করার সময়েই রান তাড়া করার পরিকল্পনা শুরু করেছিলেন অভিষেকেরা। সে কথা নিজেই জানিয়েছেন তিনি। ভারতীয় ওপেনার বলেন, তিনি আর বৈভব ঠিক করে নিয়েছিলেন , ব্যাট করতে নেমে উপভোগ করবেন, বিশেষ করে পাওয়ার প্লে-তে। ফিল্ডিং করার সময় দেখছিলেন , বলের বাউন্স একটু বেশি। তখনই ঠিক করে নিয়েছিলেন, এই মাঠের কোন দিকের বাউন্ডারি বেশি ব্যবহার করা যাবে বা কোন বোলারকে কী ভাবে নিশানা করবেন । ঠিক করে নিয়েছিলেন পেসারদের গতি ব্যবহার করবেন । একবার ভাল শুরু হলে তা বজায় রাখবেন । কিন্তু পরিকল্পনা ও সেটা মাঠে নেমে পরিকল্পনা বাস্তবায়নের আসল কাজটা করেন বৈভব। রান তাড়া করতে নেমে প্রথম বলেই চার মারেন । দু’বল পরেই মারে ছক্কা। সেই শুরুটাই যে তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল বলে স্বীকার করে নেন অভিষেক। তিনি বলেন, বৈভব যে শুরুটা দিয়েছিল, তাতে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিল। সেটাই তাদের পরিকল্পনা ছিল। তার র আর থামেন নি তারা । নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছেন। অভিষেক আরো বলেন পরিকল্পনা বাস্তবায়ন ততটা সহজ ছিল না। এক্ষেত্রে তিনি গুরুত্ব দেন ভালো প্রস্তুতিকে। খুব ভালো অনুশীলনের কাজে কারণেই পরিকল্পনার আসল বাস্তবায়ন সম্ভব হয়েছে। এক্ষেত্রে তিনি প্রশংসা করেন দলের কোচদের।


