দুই বছর পরপরই থাকছে আফ্রিকান নেশন্স কাপ

Date:

Share post:

এক বছর না যেতেই সিদ্ধান্ত বদলে ফেলল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ); আফ্রিকান কাপ অব নেশন্স আগের মতোই দুই বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। শুরু থেকে আফ্রিকার মহাদেশ সেরা টুর্নামেন্টটি দুই বছর পরপর হয়ে আসছিল। কিন্তু গত ডিসেম্বরে সিএএফের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে প্রতিযোগিতাটি হবে চার বছর পরপর।
এর পেছনে বড় কারণ ছিল নতুন টুর্নামেন্ট সিএএফ নেশন্স লিগ, যা দুই বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আফ্রিকান ফুটবলের উন্নয়নের ধারা ধরে রাখতে যে অর্থ দরকার, নেশন্স লিগ থেকে সেই পরিমাণ অর্থ আয় হতে এখনও অনেক বছর সময় লেগে যাবে। মূলত ওই কারণেই আফ্রিকান কাপ অব নেশন্স আগের মতো দুই বছর পরপর আয়োজনের পরিকল্পনায় ফিরে গেছে সংস্থাটি।
সবশেষ গত বছর মরক্কোয় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি, যেখানে ঘটনাবহুল ফাইনালে সেনেগাল জিতলেও, পরে তাদের থেকে মুকুট কেড়ে নিয়ে স্বাগতিকদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আগামী বছর এর পরের আসর যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...