ব্যাট তুলে আম্পায়ার মারতে গেল ক্রিকেটার যশ!

Date:

Share post:

সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাট তুলে লেগ আম্পায়ার দেবব্রত মালাকারকে মারতে গেল খুদে ক্রিকেটার যশ দেববর্মা! ঘটনা অনূর্ধ্ব ১৬ দলের প্রস্তুতি ম্যাচে। স্থানীয় ব্লাডমাউথ ক্লাবের হয়ে খেলা ওই ক্রিকেটারটি দীপাঞ্জন দাসের বল-এ দুরন্ত ভাবে স্ট্যাম্পিং করে উদীয়মান উইকেট রক্ষক ব্যাটসম্যান সায়ন্তন কর। লেগ আম্পায়ার দেবব্রত আউটের সিদ্ধান্ত দিতেই ব্যাট তুলে দৌড়ে মারতে যায় যশ! পরিস্থিতি বেগতিক দেখে সতীর্থ ক্রিকেটাররা দৌড়ে মাঠে নেমে পরিস্থিতি সামাল দেয়। পরে ঘটনা ধামাচাপা দিতে কোচ অলক দেবরায় আম্পায়ারের পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন যশকে। প্রশ্ন দেখা দিয়েছে, এত বড় ঘটনার কিভাবে প্রশ্রয় পেল ওই ক্রিকেটারটি। এখন থেকেই যদি রাজ্য সংস্থার কর্তারা এ ব্যাপারে কড়া পদক্ষেপ না নেন তাহলে আগামী দিনে আরো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...