কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত সুইজারল্যান্ড

Date:

Share post:

আর্জেন্টিনার বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা বুঝতে পারছেন মানুয়েল আকাঞ্জি, তবে রোমাঞ্চও কাজ করছে তার মধ্যে। বিশ্বকাপের মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া, সেটাও আবার কোয়ার্টার ফাইনালে; নিজেদের জন্য এটাকে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখছেন সুইজারল্যান্ড ডিফেন্ডার। কঠিন এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকার কথাও বলেছেন তিনি। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়। ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইসরা কখনও বিশ্বকাপের শেষ চারে খেলতে পারেনি। আসর শুরুর আগ থেকে নিজেদের ইতিহাস নতুন করে লেখার লক্ষ্যের কথা বলে আসছেন দলটির অনেকেই। সেই চাওয়া পূরণের পথে তাদের সামনে এবার বাধা আরেক লাতিন আমেরিকান দল আর্জেন্টিনা।
আলবিসেলেস্তেদের বিপক্ষে বিশ্ব মঞ্চে খেলার অতীত অভিজ্ঞতা ভালো নয় সুইজারল্যান্ডের। আগের দুই দেখায়ই হেরেছিল তারা; ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ গোলে। সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত সাতটি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে পাঁচটিতেই হেরেছে সুইজারল্যান্ড, দুটিতে করেছে ড্র। সেই পরিসংখ্যানেও বদল আনার চ্যালেঞ্জ এখন তাদের সামনে। আর সেটা যদি বিশ্ব মঞ্চে হয়, তাহলে তো কথাই নেই।
সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদের তৈরি মনে করছেন কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে বল গ্যালারিতে পাঠানো আকাঞ্জি। “তারা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদেরকে আমরা ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছি। আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব। এর চেয়ে বড় কোয়ার্টার ফাইনাল কেউ চাইতে পারে। প্রতিটি রাউন্ডের সঙ্গে চ্যালেঞ্জও আরও কঠিন হবে, তবে আমি বিশ্বাস করি আমরাও এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।”
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৩ জুলাই ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...