আট দলের নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন যারা

Date:

Share post:

ষোলোর পর শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। এই রাউন্ডের আট দলের জন্যই রয়েছে একটি দুর্ভাবনার জায়গা। দেড় ডজন খেলোয়াড় শেষ আটে আরেকটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমিফাইনালে খেলার সুযোগ হারাবেন। সবচেয়ে বেশি দুর্ভাবনা ইংল্যান্ড ও মরক্কোর জন্য। এই দুই দলের চার জন করে খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন জন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে খেলোয়াড় আছেন এই তালিকায়।
২০২৬ বিশ্বকাপে কার্ডের নিষেধাজ্ঞার নিয়ম কী: টুর্নামেন্ট চলাকালীন হলুদ কার্ডের হিসাব দুইবার নতুন করে শুরু হয়: একবার গ্রুপ পর্বের পর এবং আবার কোয়ার্টার ফাইনালের পর। কোনো খেলোয়াড় শেষ বত্রিশ, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল- এই তিন ম্যাচের দুটিতে হলুদ কার্ড পেলে, তিনি পরের এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। অর্থাৎ কোনো খেলোয়াড় শেষ বত্রিশ ও শেষ ষোলোয় হলুদ কার্ড পেলে, তিনি তার দলের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। একইভাবে শেষ বত্রিশ বা শেষ ষোলোর যেকোনো একটিতে এবং তারপর কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড পেলে তিনি সেমিফাইনাল থেকে বাদ পড়বেন। যেহেতু কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের তালিকা আবার নতুন করে শুরু হয়, তাই হলুদ কার্ডের সংখ্যার কারণে কোনো খেলোয়াড় ফাইনালের জন্য নিষিদ্ধ হবেন না। কেবল সেমিফাইনালে লাল কার্ড পেলেই ফাইনালে খেলতে পারবেন না তিনি। লাল কার্ড পাওয়া খেলোয়াড় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। সহিংস আচরণের ক্ষেত্রে ফিফার শৃঙ্খলা কমিটি আরও নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার রাখে।
যারা হলুদ কার্ড দেখে বুকিং-এ রয়েছেন-
মরক্কো: ইসা জিওপ, আশরাফ হাকিমি, রেদুয়ান হালহাল, বিলাল এল কানুস।
ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, বাহডলে বাহকোলা।
স্পেন: ফেররান তরেস।
বেলজিয়াম: ব্রান্দন মাখেলে।
আর্জেন্টিনা: গন্জালো মন্তিয়েল।
সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, দেনিস জাকারিয়া, মিরো মুহাইম।
ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি।
নরওয়ে: আন্তোনিও নুসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...