মেসিকে আটকে রেখে ফাইনালে যাবে ইংল্যান্ড

Date:

Share post:

“আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব’, বললেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল। মেসিকে ‘আটকে রেখে’ ফাইনালে যাবে ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই জো কোলের। সাবেক ইংলিশ মিডফিল্ডারের দৃঢ় বিশ্বাস, আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে রেখে ফাইনালে উঠবে টমাস টুখেলের দল। এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টায় হবে ম্যাচটি। সুদীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হবেন মেসি। যেকোনো প্রতিযোগিতায় ২০০৫ সালের পর প্রথম ও বিশ্বকাপে ষষ্ঠবার মুখোমুখি হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দল দুটি। ইংল্যান্ডের আরও সাবেক তিন ফুটবলার গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মিকা রিচার্ডসের সঙ্গে নেটফ্লিক্স স্পোর্টস অনুষ্ঠানে কোল বললেন, কীভাবে মেসিকে আটকে রাখবে তার উত্তরসূরিরা। “বেশ, আমাদের মেসি ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, শতভাগ নিশ্চিত।” অনুষ্ঠানে থাকা অন্যরা তখন কোলকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চেলসি ও লিভারপুলের সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজের অবস্থানে অটল থাকেন, “আমি এখনই বলছি: আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব।” রিচার্ডস যদিও জোর দিয়ে বলেন, আর্জেন্টিনাকে বিদায় করতে হলে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলতে হবে এবং অনেক ঘাম ঝরাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...