স্ফেরেফকে হারিয়ে আবার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

Date:

Share post:

প্রথম দুই সেটে লড়াই হলো প্রবল। দুই সেটই নিষ্পত্তি হলো টাইব্রেকারে। তবে, দ্বিতীয় সেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে যে মোমেন্টাম পেলেন ইয়ানিক সিনার, সেই ছন্দে পরের দুই সেটে আর প্রতিপক্ষকে তেমন সুযোগ দিলেন না তিনি। আলেক্সান্ডার স্ফেরেফকে হারিয়ে উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন ইতালিয়ান তারকা। সেন্টার কোর্টে রবিবার পুরুষ সিঙ্গলসের ফাইনালে শীর্ষ বাছাইয়ের বিপক্ষে দুর্দান্তু শুরু করেন দ্বিতীয় বাছাই স্ফেরেফ। পরের সেটেও সম্ভাবনা জাগান তিনি; কিন্তু ধরে রাখতে পারেননি ছন্দ। পৌনে চার ঘণ্টার লড়াইয়ে ৬-৭ (৭-৯), ৭-৬ (৭-২), ৬-৩, ৬-৪ গেমে জিতে উইম্বলডনে দ্বিতীয় এবং সব মিলিয়ে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন সিনার। গত মাসেই ফ্রান্সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের অপেক্ষা ফুরায় স্ফেরেফের। আগে তিনবার মেজরের ফাইনালে উঠেও হতাশায় শেষ করা এই জার্মান তারকা ২০২৬ ফরাসি ওপেনে প্রথমবার চুমু আঁকেন গ্র্যান্ড স্ল্যাম ট্রফিতে। মেজরে তিন দশকের মধ্যে প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে জেতেন ট্রফি। দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এখানেও উঠে আসেন শিরোপার মঞ্চে। খেলছিলেনও দারুণ; কিন্তু শেষটা সুখকর করতে পারলেন না তিনি। অবশ্য তার এই হতাশার পেছনে দুর্ভাগ্যেরও দায় থাকতে পারে কিছুটা। দুই সেটে সমতার পর, তৃতীয় সেট যখন ৩-৩ সমতায় এবং একক পয়েন্টও ৪০-৪০, ঠিক তখনই একটি শট ফেরাতে গিয়ে পেছনে পড়ে যান স্ফেরেফ। এরপর আর একবারও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে যেতে পারেননি ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। এই নিয়ে স্ফেরেফের বিপক্ষে টানা ১০টি ম্যাচ জিতলেন সিনার। গত দুই বছরে দুটি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর, এই বছরে প্রথম মেজর জিতলেন সিনার। শিরোপা জয়ের পথে দারুণ এক মাইলফলকও স্পর্শ করলেন তিনি, গ্র্যান্ড স্ল্যামে এটা তার শততম জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...