ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার লড়াইয়ে সরোজ সংঘ জয় পেলেও ভালো খেলতে পারে নি! উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবারের খেলায় সরোজ ৫-০ গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালচুয়াং মুইয়া ডার্লং হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে এবং বিরতির পর ৫৩ ও ৭০ মিনিটে তিনটি গোল পান লালচুয়াং। এর আগে ১৬ মিনিটে মনি ত্রিপুরা ও ২৮ মিনিটে লালরিন হলুয়া প্রথম দুটি গোল করেন।


