মেসির সঙ্গে বিতণ্ডা কেন, জানান মিশর কোচ

Date:

Share post:

আর্জেন্টিনার বিপক্ষে তুমুল উত্তেজনার ম্যাচটির শেষ দিকে দুই হাত কোনাকুনি উঁচিয়ে ধরে দেওয়া সঙ্কেতের ব্যাখ্যাও দিয়েছেন হোসাম হাসান। মেসির সঙ্গে বিতণ্ডা নিয়ে কি বললেন মিশর কোচ?
বিশ্বকাপের শেষ ষোলোর তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে বিস্তারিত বলেছেন মিশর কোচ হোসাম হাসান। দুই হাত কোনাকুনি ধরে দেওয়া সঙ্কেতের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। গত ৭ জুলাই রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটিতে একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ দিকে ১৩ মিনিটের মধ্যে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বসে আফ্রিকার দলটি।
ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসান ও তার কোচিং স্টাফের সদস্যরা। এক পর্যায়ে রেফারির মুখোমুখি হয়েও উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাদের। এসবের মধ্যেই টাচলাইনের পাশে দাঁড়িয়ে দুই হাত দিয়ে ‘X’ অক্ষরের মতো চিহ্ন দেখান হাসান। বেশ কিছুক্ষণ ধরে ডাগআউটের সামনে ঘুরে ঘুরে সহকারী রেফারিদের সামনে গিয়ে সেই সঙ্কেত দেখাতে থাকেন তিনি। মাঠের রেফারির দিকেও দেখান। সহকারী রেফারিরা তখন মাঠের রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। রেফারি ফঁসোয়া লুতেকসিয়ে গিয়ে হলুদ কার্ড দেখান মিশরের কোচকে। ফিফার বৈষম্যবিরোধী প্রোটোকল অনুযায়ী, ম্যাচের সময় বর্ণবাদী আচরণ বা বৈষম্যের শিকার হলে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা উভয় বাহু দিয়ে ‘X’ চিহ্ন তৈরি করে অভিযোগ জানাতে পারেন। সেদিন ম্যাচের পর ওই সঙ্কেত নিয়ে হাসান বলেছিলেন, “সাধারণ জীবন, স্বাভাবিক জীবনে বৈষম্য থাকে, ঠিক আছে। কিন্তু খেলাধুলায় কোনো ন্যায্যতা নেই কেন? এখানে কেন বৈষম্য থাকবে? ফুটবলে কেন বৈষম্য থাকবে?”
এক সপ্তাহ পর আবার বিষয়টি ব্যাখ্যা করলেন ৫৯ বছর বয়সী এই কোচ। “অঙ্গভঙ্গিটি বর্ণবাদ নিয়ে ছিল না। আমি রেফারিকে বলেছিলাম, ‘আপনি ন্যায্য আচরণ করছেন না’।” সেদিন মেসির সঙ্গে কী কথা হয়েছিল, সেটিও বললেন হাসান। “সে আমার কাছে এসে বলছিল, ‘কেন?, কেন?, কেন?’ এরপর আর কী কী বলেছিল, জানি না। ম্যাচে খুব কমই তাকে এমন তর্কে জড়াতে দেখেছি, তার মধ্যে সেদিন ছিল একটা। শেষ পর্যন্ত সে কেঁদে ফেলেছিল, কারণ সে মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আরও বলেন, “মিশর খুবই কঠিন দল ছিল এবং আমরা তাদের চাপে ফেলেছিলাম। মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান রেখে, তাকে কোনো জবাব না দেওয়ার এবং আমাদের মধ্যে কথার লড়াই এড়ানোর চেষ্টা করেছিলাম আমি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...