পিছিয়ে থেকে পয়েন্ট ভাগ করলো মৌচাক ক্লাব। ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয়।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালের লড়াইয়ে স্পোর্টস স্কুল ১৮ মিনিটের মধ্যে পরপর দুটি গোল করে। জোড়া গোল করে দলকে এগিয়ে রাখেন বিকাশ দেববর্মা। পিছিয়ে থেকে বিরতির আগে সুবিধা করতে পারে নি মৌচাক।
বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে সাগর ত্রিপুরা প্রথমে ব্যবধান কমিয়ে ১-২ করেন। পরে সমতা ফেরাতে চাপ আরো বাড়ায় গোটা দল। ৭৩ মিনিটে সাগর আবার জল নাড়িয়ে ২-২ করেন। বাকি ২০ মিনিট চেষ্টা করেও দুদলই এর জাল নাড়াতে পারে নি। রেফারি পল্লব চক্রবর্তী।


