অনুষ্কা টুডুর অনবদ্য শতরান

Date:

Share post:

মেয়েদের সদর স্কুল ক্রিকেটে জয় অব্যাহত রাখলো আসাম রাইফেলস পাবলিক স্কুল। টানা পাঁচ ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল। সোমবার আসাম রাইফেলস ১৭৪ রানে হারায় বিজয় কুমার বালিকা বিদ্যালয়কে। বিজয়ী দলের অনুষ্কা টুডু শতরান করেছে। ব্যাট করার সুযোগ পেয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২৩৮ রান করে। অনুষ্কা ৭০ বল-এ ১৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি সাহায্যে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলে। এছাড়া স্নেহা নোয়াতিয়া ৩৭ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে। অতিরিক্ত পায় ৫২ রান। জবাবে বিজয় কুমার স্কুল মাত্র ৬৪ রান করতে সক্ষম হয়। নিলিশা রিয়াং ১১ বল-এ ৪টি বাউন্ডারি সাহায্যে ২০ রান করে। আসাম রাইফেলসের তানিয়া ছেত্রী ৪ রানে ৩টি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...