আইএসএল এবার পুরোনো ধাঁচে হোম এওয়ে হবে

Date:

Share post:

ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম শুরু হতে চলেছে আগামী ১০ অক্টোবর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সম্প্রতি এই মেগা টুর্নামেন্টের প্রথম পর্বের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে।
দীর্ঘ প্রশাসনিক জটিলতা কাটিয়ে এবং গত মরশুমের ছেঁটে ফেলা ফরম্যাট বদলে এবার সম্পূর্ণ নতুন রূপ ও পুরনো হোম-অ্যাওয়ে ফিরছে আইএসএল-এ।
১০ অক্টোবর থেকে আসর চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। মোট ১৩টি দল অংশ নিচ্ছে। (ডায়মন্ড হারবার এফসি অংশগ্রহণের ফি জমা দিতে না পারায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে এবং নিয়ম অনুযায়ী তারা টেবিলের শেষে থেকে সরাসরি দ্বিতীয় ডিভিশনে অবনমিত হবে)। লিগে মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে। খেলা হবে পুরনো ডাবল রাউন্ড রবিন (হোম-অ্যাওয়ে) নিয়মে। লিগ পর্বের শীর্ষ দল জিতবে আইএসএল শিল্ড এবং প্রথম ৬টি দল খেলবে প্লে-অফে আইএসএল কাপ চ্যাম্পিয়নের খেতাবের জন্য। ১০ অক্টোবর থেকে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সমর্থকদের কথা মাথায় রেখে প্রথম পর্বের প্রায় ৬৮% ম্যাচ (৭৮টির মধ্যে ৫৩টি) রাখা হয়েছে শুক্র, শনি ও রবিবারে। ম্যাচগুলি সাধারণত বিকেল ৫:০০টা এবং সন্ধে ৭:৩০টা থেকে শুরু হবে। কলকাতায় মহালয়া ও দুর্গাপূজার নিরাপত্তা জনিত কারণে প্রথম সপ্তাহে বাংলার দুই প্রধানের কোনো ম্যাচ হোম গ্রাউন্ডে রাখা হয়নি। উদ্বোধনী ম্যাচ (১০ অক্টোবর): বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (বিকেল ৫:০০টা)। দ্বিতীয় ম্যাচে নামবে এফসি গোয়া এবং চেন্নাইয়িন এফসি (সন্ধে ৭:৩০টা)।
মোহনবাগান সুপার জায়ান্ট সবুজ-মেরুন ব্রিগেড তাদের অভিযান শুরু করছে ১২ অক্টোবর, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে।
ইস্টবেঙ্গল এফসি গত মরশুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে ১৮ অক্টোবর গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে।
নতুন মরশুমের প্রথম হাই-ভোল্টেজ কলকাতা ডার্বি হবে ২৯ নভেম্বর। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটি শুরু হবে সন্ধে ৭:৩০ মিনিটে। ফিরতি ডার্বির দিনক্ষণ দ্বিতীয় পর্বের সূচির সাথে পরে ঘোষণা করা হবে।
এবারের আইএসএল সম্প্রচার নিয়ে বড় আপডেট রয়েছে। টেলিভিশন স্বত্ব পেতে চলেছে জি-এর চ্যানেল। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটবলপ্রেমীরা ঘরে বসেই অত্যন্ত সহজে খেলা দেখতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...