জেলা আসরকে সামনে রেখে বিভিন্ন মহকুমায় যোগাসন প্রতিযোগিতা চলছে। রবিবার হয় তিন মহকুমায় আসর। ধলেশ্বরের প্রান্তিক ক্লাবে সদর ‘এ’ যোগা অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার সর্ব ভারতীয় সভাপতি সরযূ চক্রবর্তী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক। সভাপতিত্ব করেন সদর ‘এ’ যোগা সংস্থার সভাপতি সুভাষ চক্রবর্তী, ছিলেন রাজ্য যোগা সংস্থার সচিব দিব্যেন্দু দত্ত, পশ্চিম জেলা যোগ সংস্থার সভাপতি উত্তম দেবনাথ প্রমুখ। রামনগরের ‘দ্য যোগা স্টুডিও’-তে সদর-বি যোগাসন প্রতিযোগিতা হয়। ছিলেন ড. যীশু দলুরা গ্রাম পঞ্চায়েতের হলঘরে হয় জিরানিয়া মহকুমায় যোগাসন মিট। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৮ জন অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি রত্না দাস ও উপপ্রধান সাধন দে।


