আলজেরিয়াকে ছিটকে শেষ ষোলোয় সুইজারল‍্যান্ড

Date:

Share post:


বল দখলে এগিয়ে থাকল আলজেরিয়া। কিন্তু বড় সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা এসবে এগিয়ে থাকল সুইজারল‍্যান্ড। আসল কাজ অর্থাৎ গোলও করল। রিয়াদ মাহরেজদের বিদায় করে মুরাত ইয়াকিনের দল জায়গা করে নিল শেষ ষোলোয়। শুক্রবার সকালে ২-০ গোলে জিতেছে সুইজারল‍্যান্ড। বাগাইল এমবোলো প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়িয়েছেন দান এনদোয়ে। প্রায় ৪৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১১টি শট নেয় সুইজাল‍্যান্ড। এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আট শট নিয়ে দুটি লক্ষ‍্যে রাখতে পারে আলজেরিয়া। ভ‍্যানকুভারেই আগামী ৭ জুলাই কলম্বিয়া কিংবা ঘানার বিপক্ষে শেষ ষোলোর ম‍্যাচে খেলবে সুইজারল‍্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...