উইম্বলডনের ফাইনালে সিনার, হার জোকোভিচের

Date:

Share post:

ঠিক এই দিনে চার বছর আগে, টানা চতুর্থ ও মোট সপ্তম উইম্বলডন শিরোপা জিতেছিলেন নোভাক জোকোভিচ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাত্তাই পেলেন না সার্বিয়ান তারকা। তাকে সরাসরি সেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে জায়গা করে নিলেন গতবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার। ৬-৪, ৬-৪, ৬-৪ গেমের জয়ে ফাইনালে ওঠেন ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা। প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ম্যান সিঙ্গলসে একাধিকবার ফাইনালে ওঠার কীর্তি গড়লেন চারবারের বড় আসরে জয়ী সিনার। এটি তার ৯৯তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়, উইম্বলডনে টানা ১৩তম জয়। সব মিলিয়ে সবশেষ ৩৭ ম্যাচের ৩৬টিতেই জিতলেন তিনি। সাতবারের উইম্বলডন জয়ী জোকোভিচের বিপক্ষে সবশেষ সাত ম্যাচের মধ্যে জিতলেন ছয়টি। ২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের উচ্চতায় পা রাখার পর থেকে আর কোনো বড় আসরে জিততে পারেননি জোকোভিচ। উভয় বিভাগ মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অপেক্ষা আরও বাড়ল তার। টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রবিবার জার্মান তারকা আলেক্সান্ডার স্ফেরেফের মুখোমুখি হবেন সিনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...