এই দল কখনও বিশ্বাস হারায় না: মেসি

Date:

Share post:

শুরুতে এগিয়ে যাওয়ার আনন্দ, পরে ম্যাচে সুইজারল‍্যান্ডের সমতা ফেরানোর অস্বস্তি এবং সবশেষ অতিরিক্ত সময়ের নৈপুণ্যে জয় নিশ্চিত করা – আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বার্তায় সব ফুটে উঠল একসাথে। দলের দৃঢ় মানসিকতার প্রশংসা করতে গিয়ে, এই মহাতারকা বললেন – ‘এই দল কখনও বিশ্বাস হারায় না’। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে, আত্মবিশ্বাসী শুরু পায় আর্জেন্টিনা। দশম মিনিটে মেসির কর্নার থেকে দলকে এগিয়ে নেন আলেক্সিস মাক আলিস্তের। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরে সুইজারল্যান্ড। ৭২ মিনিটে বাগাইল এমবোলা দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড, তবু দমেনি তারা। দারুণ লড়াই করে, তারা ম্যাচ টেনে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্যবধান গড়ে দেন হুলিয়ান আলভারেস ও লাউতারে মার্তিনেস। আর্জেন্টিনাও টানা দুটি বিশ্বকাপে উঠে যায় সেমিফাইনালের মঞ্চে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় অধিনায়কের কণ্ঠে ফুটে উঠল স্বস্তি। “এই জয়ে আমি খুব খুশি, এটি ভীষণ কঠিন লড়াইয়ের পর পাওয়া জয়। আমরা জানতাম, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। সামনের ম্যাচের আগে, স্বস্তিতে একটা সপ্তাহ কাটাতে, এই জয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।” সেমিফাইনালে আটলান্টার ইংল্যান্ডের মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা। প্রথমবারের মতো, প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি। তবে, এ মুহূর্তে, এই মহাতারকা যেন সুইস বাধা পেরুনোর উদযাপনেই ব্যস্ত। অধিনায়কের ইনস্টাগ্রাম পোস্টে ফুটে ওঠে, দল নিয়ে তার উচ্ছ্বাস। ম্যাচের বেশ কিছু মুহূর্তের ছবি দিয়ে, মেসি তুলে ধরেছেন দলের শক্তির জায়গা। “আমরা আবারও ভুগলাম, কিন্তু এই দল কখনও বিশ্বাস হারায় না। বিশ্বের সেরা চার দলের মধ্যে ফিরে এসেছি !!! এগিয়ে চলো!!!!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...