এম এল এ কাপ ঘরে তুললো চাপিয়া বাড়ি দল। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে চাপিয়া বাড়ি ২-০ গোলে হারায় খইসামুরা দলকে। অমরপুরে অনুষ্ঠিত নেশা ছাড়ো মাঠ চলো নকআউট ফুটবলের ফাইনালে বৃহস্পতিবার চন্ডীবাড়ি মাঠে ফ্লাড লাইটে ম্যাচটি দেখতে কয়েক হাজার ফুটবল প্রেমীর উপস্থিতি ছিল। দুই দলের ফুটবলাররা এদিন ম্যাচের শুরু থেকেই সমানে পাল্লা দেয়। বিজয়ী দলের সমির খান এবং এন চিন্ময় গোল করেন। খেলা পরিচালনা করেন বিলোনিয়ার টিংকু দে। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়েছে দেড় লাখ এবং ১ লাখ টাকা।


